শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মেসিকে নিয়ে নেইমারের পোস্ট; লাইক দেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ বার

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে অবশেষে কাপ ঘরে তুললেন ফুটবলের ম্যাজিকম্যান লিওনেল মেসি। কাপ জিতে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এ তারকা। তাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র।  তবে নেইমারের সেই পোস্টে লাইক দেননি ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। খবর মার্কার।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে ব্রাজিলে ফিরে গেছেন নেইমার। বাড়িতে বসেই দেখেছেন ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। খেলা শেষে পিএসজির টিমমেট মেসিকে অভিনন্দন জানাতে একটুও দ্বিধাবোধ করেননি তিনি। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন ভাই’।

তবে নেইমারের এ পোস্টে লাইক দেনদি ফাইনালে রানার্সআপ হওয়া ফ্রান্সের ১০ নম্বর জার্সির দুর্দান্ত ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

প্রসঙ্গত, ফাইনালে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের পুরস্কারটি হাতিয়ে নিয়েছেন এমবাপ্পে। পুরস্কার নেওয়ার সময় চেহারা বেশ মলিন দেখা যায় এ ফুটবলারের। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছেন এমবাপ্পের দল। তবে এবার ফাইনালে বিদায় নিতে হলো ফ্রান্সকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com