শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার

পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন। পারিবারিক সূত্রে এমনটা জানা গেছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সাথে দুই বছর আগে বাগদান হয়েছে ছয় ফুট ছয় ইঞ্চির এই পেসারের। দুই পরিবারই এখন বিয়ের প্রস্তুতি শুরু করেছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন শাহিন আফ্রিদি। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আসর। বিয়ের পর তাই খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাহিন আফ্রিদি।

জিও নিউজের ‘একদিন জিও কে সাথ’ অনুষ্ঠানে ২১ বছর বয়সী শাহিন জানান, ‘আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করতে চাচ্ছিলেন তিনি।’

তিনি বলেন, ‘এটি আমার ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ তা এখন পূরণ হচ্ছে।’

সঞ্চালক সোহেল ওয়ারাইচকে লাজুক শাহিন আফ্রিদি বলেন, ‘আমি তার সাথে দেখা করেছি এবং শিগগিরই তার সাথে আবার দেখা করব।’

পাকিস্তানের বোলিং অ্যাটাকের মেরুদণ্ড শাহিন শাহ আফ্রিদি। ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তান জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্যারিয়ার শুরু করেন তিনি।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com