বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নিউইয়র্কে এক বাংলাদেশী যুবকের ১৩ বছর জেল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার

আইএস’র কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে নিউইয়র্কে এক বাংলাদেশী যুবকের ১৩ বছর জেল হয়েছে। নিউইয়র্কে একটি ফেডারেল আদালত মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই রায় দেন। অভিযুক্ত যুবকের নাম আহমেদ পারভেজ। তার পিতার নাম আব্দুল হাননান। সে পরিবারের সাথে নিউইয়র্ক সিটির ওজনপার্কের ৯৭ স্ট্রীট ১০১ এভিনিউ এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বলে জানা গেছে।
আইএস’র সাথে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত আহমেদ পারভেজকে এফবিআই দীর্ঘদিন ধরে নজরে রাখছিলো। ২০১৭ সালে সৌদী আরব সফরকালে এফবিআই তাকে সেখানেও নজরদারীতে রাখে এবং আহমেদ পারভেজ সড়ক পড়ে মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে এফবিআই’র সদস্যরা তাকে আটক করে। আটকের পর আহমেদ পারভেজকে এক সপ্তাহ পর সৌদী আরব থেকে যুক্তরাষ্ট্র ফেরৎ নিয়ে আসে। এতোদিন সে আটক ছিলো এবং মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ফেডারেল আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com