সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটন থেকে কঠোর প্রতিজ্ঞা নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১১০ বার

ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরের পর দেশে ফিরেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর এটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম বিদেশ সফর। তার মুখপাত্র এএফপি’কে এ কথা জানান।

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ নিশ্চিত করেছেন, ইউক্রেনের নেতা জেলেনস্কি মিত্র পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাত করতে পোল্যান্ডে সংক্ষিপ্ত বিরতির পর সীমান্ত অতিক্রম করে দেশে ফিরেছেন।

যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন জেলেনস্কি। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে, কখনোই আত্মসমর্পণ করবে না।

জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ১৮৫ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াশিংটন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com