বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আরও একটা রাত বাবার কাছে কাটালাম: পেলের মেয়ে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার

সংকটজনক অবস্থা ফুটবল সম্রাট পেলের। ব্রাজিলিয়ান কিংবদন্তির শরীরে বাসা বাধা ক্যান্সার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে তিনি ব্রাজিলের রিও ডি জেনেইরো’র অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি রয়েছেন।

পেলেকে নিয়ে এবার গণমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। ২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করা ৮২ বছর বয়সি পেলেকে কাতার বিশ্বকাপেরর সময় ২৯ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সঙ্গে ছবি পোস্ট করে পেলে কন্যা লিখেছেন, ‘আমরা লড়াই করে যাচ্ছি, বিশ্বাস রাখছি। আরও একটা রাত বাবার কাছে কাটালাম।’ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় থাকা অসুস্থ বাবাকে জড়িয়ে ধরেছেন কেলি। পেলের নাতনি সোফিয়াও সেখানে আছেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া একটি পোস্টে কেলি জানিয়েছিলেন, বাবার ভক্তরা যে ভাবে এই কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছেন, সেটা তাদের কাছেও এক বিরাট প্রাপ্তি। তিনি লিখেন, ‘আপনাদের ভালোবাসা, আপনাদের বলা গল্প ও প্রার্থনা আমাদের কাছে বড় পাওয়া। কারণ আমরা এর ফলে বুঝতে পারি যে, এই লড়াইয়ে আমরা একা নই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com