বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ধোনির বাড়িতে যে উপহার পাঠালেন মেসি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ বার

ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। অন্যদিকে ২৮ বছর পর ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির বাড়িতেই সদ্য বিশ্বকাপ জেতা মেসি উপহার হিসেবে জার্সি পাঠালেন।

ভারতের সাবেক অধিনায়কের মেয়ে জিভার জন্য নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান আর্জেন্টিনার অধিনায়ক। ছোট্ট জিভা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির সই করা জার্সির ছবি দিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’
ভারতকে প্রায় সব ধরনের শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া ধোনির ফুটবল প্রীতির কথা সবার জানা। ক্রিকেট শুরুর আগে তিনি ফুটবল খেলতেন। এমনকি ফুটবলার হওয়ার স্বপ্নও ছিল। সুযোগ পেলেই ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন। ভারতীয় দলে খেলার সময়ও অনুশীলনে নিয়ম করে ফুটবল খেলতেন তিনি।

ভারতীয় ফুটবল লিগ আইএসএলে চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ধোনি। দলের খেলা থাকলে মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় তাকে। সঙ্গে থাকতেন তার মেয়েও। জিভাও যে বাবার মতো ফুটবল ভালবাসে তা তার আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দেখেই বোঝা যাচ্ছে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ মেসির সই করা জার্সি উপহার পেয়েছেন। কাতার বিশ্বকাপ থেকে তার জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা।

মেসি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন। জানেন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার কথাও। তাই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে নিজের সই করে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com