বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের মিশনে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন উইকেট-রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল রংপুর।

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব দিয়ছেন সোহান। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। অধিনায়ক হিসেবে অভিজ্ঞতার কারণে রংপুরের নেতৃত্বভার পেয়েছেন সোহান।

২০১৩ সাল থেকে এ টুর্নামেন্ট অংশ নিলেও এবারই প্রথম রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সোহান। এখন পর্যন্ত মোট সাতটি ফ্রাঞ্চাইজি-সিলেট সুপার স্টার, রাজশাহী কিংস, চিটাগাং কিংস, ঢাকা ডায়নামাইটস, সিলেট সিক্সার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সোহান।

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন সোহান।

গত সাত মৌসুমে বিপিএলে ৭৬ ম্যাচ খেলে ৬৬ ইনিংসে ব্যাট করে ১৮ দশমিক ২৪ গড় ও ১১৭ দশমিক ৪৫ স্ট্রাইক রেটে ৮২১ রান করেছেন সোহান। তার সর্বোচ্চ স্কোর ৪৩। বিপিএলে মঞ্চে কোন হাফ-সেঞ্চুরি নেই সোহানের।

উইকেটরক্ষক হিসেবে সোহানের রেকর্ড বেশ ভালো। বিপিএলে সর্বোচ্চ ৭৫টি ডিসমিসাল করেছেন তিনি। সোহানের চেয়ে ১৯টি ডিসমিসাল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com