বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রংপুর রাইডার্সের অধিনায়ক হয়ে যা বললেন সোহান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বার

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কের দায়িত্ব পেলেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর রাইডার্স।

রোববার অধিনায়কের দায়িত্ব পেয়ে সোহান জানান, খেলার সময় কোনো ব্যক্তিগত লক্ষ্য থাকে না তার।

রংপুর রাইডার্সের নতুন এই অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় এবারের দলটি অনেক তরুণ ও ভারসম্যপূর্ণ। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করব। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি তাহলে ভালো কিছু হবে।’

সোহান বলেন, ‘যখন খেলি আমি, তখন ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি কিংবা না করি দলের ওপরই ফোকাস থাকে। আমার জন্য দলে যে মূল্যবান জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই।’

বিপিএলের নেতৃত্ব কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নের জবাবে সোহান জানান, তিনি সবসময়ই চ্যালেঞ্জকে উপভোগ করেন। জীবনের সবক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি।

সোহান বলেন, ‘চ্যালেঞ্জ জীবনের সবক্ষেত্রেই। ক্রিকেট হোক বা অন্য যেকোনো পেশায় চ্যালেঞ্জ থাকবে। কে কীভাবে নিচ্ছে, যার যার ব্যক্তিগত বিষয় থাকে। আমার মনে হয় সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com