বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার

৫০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে আসছে। আগামী রোববার (৮ জানুয়ারি) গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com