সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

অবসর নিচ্ছেন কার্ড দেখিয়ে ‘বিতর্কিত’ রেফারি লাহোস!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার

আলোচনার শুরুটা হয়েছিল কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ১৭টি হলুদ কার্ড দেখিয়েছিলেন স্প্যানিশ রেফারি মাতেউ লাহোস।

ম্যাচশেষে তার সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। বাদ যাননি নেদারল্যান্ডসের খেলোয়াড়রা।

‘বিতর্কিত’ এই রেফারিকে পরে টুর্নামেন্টের আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা। বিশ্বকাপ শেষে লা লিগায়ও বিতর্ক পিছু ছাড়েনি লাহোসকে। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্সেলোনা-এস্পানিওল ম্যাচে ১৫টি হলুদ কার্ড ও ২টি লাল কার্ড দেখান এ স্প্যানিশ রেফারি। তাতে ফুটবল ভক্তদের রোষানলে পড়েন তিনি।

সেই লাহোস মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল। এর আগে সম্প্রতি কোপা দেলরেতে সেভিয়া-লিনারেস ম্যাচে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন লাহোস। ম্যাচের ১৬ মিনিটের ভেতর সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। যদিও সেই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখাননি।

চলতি সপ্তাহে লাহোসকে কোনো ম্যাচে রেফারির দায়িত্ব দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এমনকি ভিএআরের দায়িত্বেও থাকছেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com