শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৫

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার

হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর এলাকায় ম্যাটাডোর ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাও গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), কুলাউড়ার কমলাছিলা গ্রামের ছাদির আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), কমলগঞ্জ থানার বেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) ও সাদিয়া আক্তার।

নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে পুলিশ জানালেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম ভূইয়া যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও ৫ জন।

এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com