সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাকিস্তান বন্যাকবলিত দেশের জন্য ১৬০০ কোটি ডলার চাইবে জাতিসঙ্ঘের কাছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯২ বার

জলবায়ু পরিবর্তনের কারণে গত বছরের বিপর্যয়কর বন্যা থেকে পাকিস্তানকে পুনরুদ্ধারের জন্য সমর্থন জোগাড় করতে সোমবার পাকিস্তান এবং জাতিসঙ্ঘ জেনেভায় একটি সম্মেলন করছে।

আয়োজকরা বলছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ ৪০টি দেশের প্রতিনিধি জলবায়ু পরিবর্তন সহনশীল পাকিস্তানের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এই সম্মেলনের সহ-আয়োজক হবেন। তারা জলবায়ু-স্থিতিস্থাপক পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন এবং পুনর্নির্মাণের জন্য আনুমানিক ১ হাজার ৬৩০ কোটি ডলারের সহায়তা চাইছেন।

জাতিসঙ্ঘ বলেছে, রেকর্ড ভাঙা মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ২০২২ সালের বন্যা কয়েক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে খারাপ বিপর্যয় ছিল। এর ফলে দেশের এক-তৃতীয়াংশ জলমগ্ন হয়, ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, কমপক্ষে ১৭ শ’ মানুষ নিহত এবং ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পাকিস্তানে জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নুট অস্টবি সোমবারের সম্মেলনের আগে বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে।

বন্যার পানির বেশিরভাগ এখন হ্রাস পেয়েছে তবে আন্তর্জাতিকভাবে সমর্থিত দুর্যোগ-পরবর্তী একটি সমীক্ষা অনুমান করে যে- দীর্ঘমেয়াদে দেশটির পুনর্বাসন এবং পুনর্গঠনে সহায়তা করার জন্য ১ হাজার ৬৩০ কোটি ডলার প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com