শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

রিজওয়ানের বিধ্বংসী ইনিংস, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার

নিউজিল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে অনায়াসে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সোমবার করাচিতে কেন উইলিয়ামসনের দল হেরেছ ৬ উইকেটে। সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় দেখা যায় মোহম্মদ রিজওয়ানকে। অপরাজিত অর্ধশতরান করে দলকে জেতালেন তিনি। বল হাতে নাসিম শাহের পাঁচ উইকেটও দলকে ব্যাপকভাবে সাহায্য করেছে। নিউজিল্যান্ডের তোলা ২৫৫ রান ১১ বল বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় তুলে নেয় পাকিস্তান।

টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ডেভন কনওয়ে। ফিন অ্যালেন এবং উইলিয়ামসন প্রাথমিক ধাক্কা সামাল দিলেও আগা সালমানের দুরন্ত ক্যাচে ফিরতে হয় অ্যালেনকে। উসামা মিরের দুরন্ত বলে ফেরেন উইলিয়ামসনও (২৬)। নিউজিল্যান্ডের হয়ে পরের দিকে ভালো খেলেন টম লাথাম (৪২) এবং মাইকেল ব্রেসওয়েল (৪৩)। ড্যারিল মিচেল (৩৬) এবং গ্লেন ফিলিপসও (৩৭) বেশ সহায়তা করেন। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৫ তোলে নিউজিল্যান্ড।

নাসিম ৫৭ রানে ৫ উইকেট নেন। ১৯ বছর বয়সী নাসিমের এটি চার ম্যাচে দ্বিতীয় ৫ উইকেট শিকার।

পাকিস্তানেরও শুরুটা ভালো হয়নি। ১১ রান করে ফেরেন ইমাম উল হক। তবে দ্বিতীয় উইকেটে ফখর জমান এবং বাবর আজম ৭৮ রানের জুটি গড়েন। ফখর ৫৬ রানে আউট হন। বাবর ৬৬ রান করেন। বাকি ম্যাচে দলকে একার হাতে টেনে নিয়ে যান রিজওয়ান। মাঝে তার পায়ের পেশিতে টান ধরলেও লড়াই ছাড়েননি। অপরাজিত থাকেন ৭৭ রানে। তার ৮৬ বলের ইনিংসটি ছয়টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল। তাকে ভালোভাবে সঙ্গ দেন হারিস সোহেল (৩২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com