সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

কুমিল্লা ছেড়ে গেলেন তিন বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি তারকা না থাকা নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন বেশ কয়েকজন বড় তারকা। বিপিএলের দুই ম্যাচ খেলেই দল ছাড়ছেন ডেভিড মালান, ফজল হক ফারুকি ও মোহাম্মদ নবি।

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। অভিষেক আসরেই বিশ্বের নামি দামি ক্রিকেটার ভিড়িয়েছে দুবাই ভিত্তিক টুর্নামেন্টটি। এখানে খেলতেই বিপিএল ছেড়ে যাচ্ছেন তিন তারকা। কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলা ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। আইএলটি-২০তে বাঁহাতি পেসার ফজল হক ফারুকি খেলবেন এমআই এমিরেটসের জার্সিতে।

advertisement

১৪ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালান-নবি ও ফারুকি। শেখ জায়দে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স মাঠে নামবে।

advertisement 4

কুমিল্লার জার্সিতে বিপিএলে খেলা দুই ম্যাচে ফারুকির উইকেট একটি। মালান ব্যাট হাতে করেছেন দুই ম্যাচে ৫৪ রান। সমান ম্যাচে নবি বল হাতে নেনে ২ উইকেট, ব্যাট হাতে করেছেন ১৩ রান। তাদের জায়গায় কুমিল্লা শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে হাসান আলী ও চাডউইক ওয়াল্টনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com