বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মাঠে ফিরেই মেসির গোল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার

বিশ্বকাপ জিতে পিএসজিতে ফেরার পর গতকাল বুধবার রাতেই প্রথম মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পিএসজি তাকে মাঠে সংবর্ধনা না দিলেও পার্ক দে প্রিন্সেসের স্পিকারে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হতেই দর্শকেরা উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন।

ক্রিস্তোফ গালতিয়েরের একাদশে মেসিকেই দেখার অপেক্ষাই ছিল। গালতিয়ের যেমন সে অপেক্ষা ঘুচিয়েছেন, তেমনি মেসিও প্রত্যাশা পূরণ করেছেন। গত বছর নিজের শেষ ম্যাচটা ঠিক যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন!

কাতার বিশ্বকাপ ফাইনাল ছিল গত বছর মেসির শেষ ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে সে ম্যাচে মেসি গোল করেছিলেন, আর্জেন্টিনাও জিতেছিল। যদিও সেটি টাইব্রেকারে। কাল রাতেও মেসি গোল করলেন আর অঁজের বিপক্ষে পিএসজিও ২-০ ব্যবধানের জয় তুলে নেয়।

৫ মিনিটে উগো একিতেকের গোলের পর ৭২ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। এর মধ্য দিয়ে ২০০৫ সাল থেকে প্রতিবছরই লিগে অন্তত একটি গোল হয়ে গেল আর্জেন্টাইন তারকার। ২০২৩ সালেও এটি মেসির প্রথম গোল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com