বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আজ শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার

আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। শুরু হচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা।

ঢাকা পর্ব শেষে দুই দিন বিররতির পর আজ থেকেই মাঠে নামবে দলগুলো। শুরু হবে শিরোপার লড়াই। চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ।

আজ চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। যেখানে মাঠে নামবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবেন তারা। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

সময়ের সাথে সাথে আসর জমে উঠেছে। জয়-পরাজয় এখন বড় সমীকরণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জয়ের মুখ না দেখা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের জন্য। অপরদিকে জয় যথাসম্ভব পয়েন্ট বাড়িয়ে নিতে চাইবে বরিশাল, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। তবে ঢাকা পর্বে ৪ ম্যাচে ৪ জয় পাওয়া সিলেট স্বস্তিতে থাকলেও চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।

এদিকে ডেভিড মালান, বেনি হাওয়েল, সিকান্দার রাজা, ফজলে হক ফারুকী, মোহাম্মদ নাবির মতো তারকারা বিপিএল ছেড়ে গেলেও বিভিন্ন দলে ফিরছেন পাকিস্তানি পেসার হাসান আলি ও রহস্যময় স্পিনার আবরার আহমেদসহ অনেক ক্রিকেটার। ক্যারাবিয়ান কিছু তারকা ক্রিকেটারও বিভিন্ন দলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com