শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪২ বার

দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। আজ বুধবার সকালে ইসলামবাদ পৌঁছেছে মুমিনুলরা। গতকাল সন্ধ্যায় দেশ ছেড়েছেন তারা।

প্রথমবার টি-২০ সিরিজ খেলতে বিশেষ বিমানে পাকিস্তান গেলেও, এবার কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইটে দোহা হয়ে ইসলামাবাদ গেছে বাংলাদেশ টেস্ট দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল টুইটার থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন মুমিনুলরা।

পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে। টুইটে লেখা হয়েছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’

টুইটে ইসলামবাদ বিমানবন্দরে বাংলাদেশ দলের কিছু ছবিও দেয়া হয়েছে।

আজ আর অনুশীলনে নামবে না মুমিনুলরা। হোটেলে বিশ্রাম করবেন। আগামীকাল সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করার কথা।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com