বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রধান কোচ পদে আগামী মাসে ইন্টারভিউ নেবে বিসিবি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার

রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন, শ্রীধরণ শ্রীরাম দোদুল্যমান। এমতাবস্থায় হন্যে হয়ে প্রধান কোচের খুঁজছে বিসিবি। হাথুরুসিংহে আসবেন কিনা তা নিয়েও আছে নানান জল্পনা-কল্পনা। গুঞ্জন শোনা গেছে টম মুডি, ল্যান্স ক্লুজনার, রিচার্ড পাইভাসকে নিয়েও। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি ক্রিকেট বোর্ড। পায়নি পছন্দের কাউকে। যদিও বিসিবি আশাবাদী, কোচ নিয়োগ হবে ইংল্যান্ড সিরিজের আগেই।

ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। যদিও কে কোচ হচ্ছেন, তা নিয়ে কোনো ইশারা রাখেননি বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস জানান, নির্দিষ্ট বা একক কেউ নয়, কোচ হতে আগ্রহীরা আগামী মাসে নিজেদের পরিকল্পনা নিয়ে সাক্ষাৎ করে যাবেন বিসিবিতে। যেখান থেকে সেরা কোচ নির্বাচন করবে বিসিবি।

জালাল ইউনুসের ভাষ্যে, ‘আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। আগামী মাসে একজন বা দুইজন আসবেন ইন্টারভিউ দিতে। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না।’

তিনি বলেন, ‘বিপিএল হচ্ছে, আমাদের হাতে অনেক সময় আছে। ইনশাআল্লাহ ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করছি একজন কোচ নিয়োগ দেয়ার জন্য। ইংল্যান্ড সিরিজকে থেকে আপনারা ধরতে পারেন যে আমাদের বিশ্বকাপের জন্য ক্যাম্পেইন শুরু।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com