বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করায় শাস্তি পেলেন সালাউদ্দিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার

শাস্তি এড়াতে পারলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলের অব্যবস্থাপনা ও আম্পায়ারদের মানহীনতা নিয়ে মন্তব্য করায় শাস্তির খড়গ নেমে এসেছে তার কাঁধে। ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করা হয়েছে তাকে। দেয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও।

বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হবার পর সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দীন। এই সময় তিনি শাস্তির ভয়ে কিছু বলতে না চাইলেও বলে ফেলেন অনেক কিছুই। এই সময় আম্পায়ারদের সামনে নিজেদের হাত-পা বাঁধা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেন, ‘কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? সাসপেন্ড করে দেবে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কী।’

কিন্তু এরপরও শাস্তি এড়াতে পারলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ। হয়তো নিষেধাজ্ঞা পাননি, তবে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, ‘বিসিবির কোড অফ কন্ডাক্ট এবং প্লেয়ার সাপোর্ট প্যানেলের লেভেল ২ অনুচ্ছেদ ২.৭ লঙ্ঘনের জন্য সালাউদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সালাউদ্দিনের নামের পাশে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com