সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

টসে হেরে ব্যাটিং করছে বরিশাল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে ফরচুন বরিশাল।

মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬ উইকেটে হেরে বিপিএল শুরু করেছিলো বরিশাল। শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েনি বরিশাল। পরের তিন ম্যাচই জিতে নেয় তারা। রংপুরকে ৬ উইকেটে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারায় বরিশাল।

রংপুরের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪০ রান করেছেন পাকিস্তানের শোয়েব মালিক। গত ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইনজুরির কারণে মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। বল হাতে পেসার রবিউল হক নিয়েছেন সর্বোচ্চ ৭ উইকেট। ৫টি উইকেট আছে আরেক পেসার হাসান মাহমুদ। ৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রংপুর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com