সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার সম্ভাবনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার

আগামী টি-২০ বিশ্বকাপ-২০২৪ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় যুক্তরাষ্ট্রের তিনটি শহরের নাম ঘোষণা করেছে।

শুক্রবার জিও নিউজের উর্দু ভার্সন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসির সংক্ষিপ্ত তালিকায় যে তিনটি শহরের নাম এসেছে, সেগুলো হলো- ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস ও ওকল্যান্ড।

জিও নিউজ আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানায়, গত ডিসেম্বরে আইসিসির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে সেগুলোর সুযোগ-সুবিধা পর্যালোচনার পর এই তিনটি শহর নির্বাচন করেছে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের প্রধান এ ব্যাপারে বলেছেন, আমাদের দেশে ভারত-পাকিস্তানের অনেক সমর্থক আছেন। ওয়েস্ট ইন্ডিজের বদলে ওই ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেই বেশি জম্পেশ হবে।

আর ম্যাচটি ফ্লোরিডায় হতে পারে বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com