বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

৯৩-এ বিয়ে করলেন চন্দ্রজয়ী অলড্রিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার

৯৩ বছর বয়সে দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করলেন সাবেক মহাকাশচারী বাজ অলড্রিন। শনিবার টুইটারে স্ত্রীর সাথে নিজের ছবি প্রকাশ করেছেন বাজ। জানান, কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ৯৩ বছরের বাজ এবং অ্যানকা ফরের বিয়ে হয়।

টুইটারে আমেরিকার সাবেক নভশ্চর লেখেন, ‘আমার ৯৩তম জন্মদিনে দীর্ঘ দিনের প্রেম আনকা ফাউরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। ছোট্ট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।’

১৯৬৯ সালের ২০ জুলাই। নীল আর্মস্ট্রংয়ের সাথে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কম্যান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট।

প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে বাজ জানিয়েছিলেন তিনিই প্রথম ব্যক্তি যিনি চাঁদে মূত্রত্যাগও করেছেন!

এর আগে তিন বার বিয়ে করেছেন বাজ। পাত্রীর জন্ম রোমানিয়ায়। পিটস্‌বার্গ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএচডি করেছেন। এখন বাজ অলড্রিন ভেঞ্চার্সের ভাইস প্রেসিডেন্ট।

৯৩ বছরে বয়সে বাজের চতুর্থ বিয়ের পর শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন নেটাগরিকরা। স্ত্রীর সাথে পোস্ট করা ছবিটি ইতিমধ্যে পছন্দ করেছেন ৪০ হাজারের বেশি মানুষ। কেউ লিখেছেন, ‘বয়স যে সংখ্যা মাত্র, তা আরো একবার প্রমাণ করলেন।’

কেউ লিখলেন, ‘৯৩ বছর বয়সে আবার চাঁদে পৌঁছলেন বাজ।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com