শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

৪ দিন ধরে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার

শারীরিক অসুস্থতার কারণে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী।

আজ সোমবার পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ মন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, স্যার (পরিকল্পনামন্ত্রী) ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তাকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com