সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অ্যাতলেতিকোকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে রিয়াল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ বার

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে রদ্রিগো, বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র একটি করে গোল করেন। অন্যদিকে অ্যাতলেতিকোর হয়ে গোল করেন আলভারো মোরাতা।

গতকাল বৃহস্পতিবার রাতে খেলার প্রথমার্ধে অগোছালো খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। খেলার প্রথমেই গোল প্রায় খেয়ে বসেছিল অ্যাতলেতিকো। ভিনিসিওসের শট শেষ মুহূর্তে দারুণভাবে ঠেকিয়ে দিয়ে দলকে গোলের হাত বাঁচান ডিফেন্ডার রেইনিলদো। এরপর প্রথমার্ধে দুদল বিশেষ করে রিয়াল মাদ্রিদ রীতিমত অগোছালো খেলা খেলে অনেকগুলো সুযোগ নষ্ট করে। এর মধ্যে ম্যাচের ১৯ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

প্রথমার্ধের ভুলগুলো শোধরে দ্বিতীয়ার্ধে রীতিমত আগ্রাসী হয়ে খেলে রিয়াল। তবে গুছিয়ে খেলেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে বেনজেমারা। ম্যাচের ৬৯তম মিনিটে মদ্রিচের কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান রদ্রিগো। ফলে ১-১ গোলে ব্যবধানে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়।

অতিরিক্ত সময়ে ৯৯ মিনিটে লালকার্ড দেখে অ্যাতলেতিকোর স্তেফান সাভিচ। ফলে ১০ জন নিয়ে দলটি রক্ষণাত্মক খেলতে থাকে। এর পাঁচ মিনিট পরই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। আর শেষ মুহূর্তে দানি সেবাইয়োসের পাস থেকে নিচু শটে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিউস।

রিয়াল মাদ্রিদ ছাড়া সেমিফাইনালে ওঠা অন্য তিন দল হলো, বার্সেলোনা, ওসাসুনা ও অ্যাতলেতিক বিলবাও। আগামী ৩০ জানুয়ারি ড্র অনুষ্ঠিত হবে। সেই ড্রয়েই নির্ধারিত হবে ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com