সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ বার

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত আছেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে আরো উপস্থিত আছেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানের এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com