শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

রাজবাড়ী আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি আ’লীগ, সম্পাদক বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বার

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের আব্দুর রাজ্জাক (২)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশা, খান মোহাম্মদ জহুরুল হক, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আহম্মদ আলী মৃধা বাটু, সদস্য তুহিন শেখ, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, অনুপ কুমার দাস ও নিজাম উদ্দিন শেখ।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে সভাপতিসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ছয়জন, সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দু‘জন এবং সহ-সাধারণ সম্পাদকসহ সাধারণ আইনজীবী পরিষদের তিনজন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে ভোটগ্রহণ চলে। এতে মোট ২০৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com