সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানিরা বিপিএল খেলতে পারবে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা পাকিস্তানি ক্রিকেটাররা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে এর আগে ২ ফেব্রুয়ারি তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল।

পিসিবি মঙ্গলবার জানিয়েছে, তবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়দের ২ তারিখেই ফিরে যেতে হবে। কারণ কোয়েটায় ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচে তাদের খেলতে হবে।

আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতানে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই আসরে অংশ নেয়া খেলোয়াড়দের সবাইকে ৮ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে ফিরতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিপিএলে মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, ইফতিখার আহমদ, নাসিম শাহের মতো পাকিস্তানের শীর্ষ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com