শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সবকিছুই আল্লাহর ইচ্ছা : মো: সাহাবুদ্দিন চুপ্পু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ বার

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাওয়া মো: সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা।

রোববার সাহাবুদ্দিন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটাই মহান আল্লাহর ইচ্ছা।’

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যায়।
প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com