বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আমেরিকানদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ কিসের ইঙ্গিত?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

বাইডেন প্রশাসন আমেরিকানদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। পেন্টাগনের এমন সিদ্ধান্তে অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকদের কেউ কেউ।

তবে এর জন্য রাশিয়ায় অবস্থিত আমেরিকান দূতাবাস রাশিয়ার ‘প্রতিহিংসা’কে দায়ি করেছে। এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, ‘কোনো কারণ ছাড়াই রাশিয়া আমেরিকান নাগরিকদের আটক করছে। তাই রাশিয়ায় পড়াশোনা বা কাজের সন্ধানে থাকা মানুষকে দ্রুত দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

এ ব্যাপারে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে রাশিয়া বলেছে, আমেরিকার সহায়তার কারণেই ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হচ্ছে। এখন আবার রাশিয়ার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয়ার জন্য দেশের নাগরিকদের আগাম সতর্ক করতে চাইছে আমেরিকা।

উল্লেখ্য, ২০২১ সালে ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে বিরোধের জেরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ইউক্রেনকে অস্ত্র ও রসদ সরবরাহ থেকে শুরু করে নানা সহায়তা দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশ। রাশিয়াকে ‘যুদ্ধবাজ’ অভিযুক্ত করে তাদের তেল কেনায়ও নিষেধাজ্ঞা জারি করে তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com