বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আইপিএলের সূচি প্রকাশ, জানা গেল খেলা শুরুর তারিখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার

সবকিছু চূড়ান্তই ছিল, শুধু অপেক্ষা ছিল পূর্ণাঙ্গ সূচির। তবে আজ মিটে গেছে অপেক্ষা, ৩১ মার্চ থেকেই মাঠে গড়াচ্ছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রায় দুই মাস ধরে চলা এই আসর শেষ হবে আগামী ২৮ মে।

দীর্ঘ সময় পর আইপিএল ফিরছে পুরনো রূপে, ২০১৯ সালের পর আবারো ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আইপিএলে, যা আয়োজন হবে ১২টি স্টেডিয়ামে। সেই সাথে এবারের আসরের জন্য ১০ দলে দুটি গ্রুপও নির্ধারণ করে দিয়েছে আইপিএলের আয়োজকরা।

যেখানে গ্রুপ ‘এ’ তে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বিপরীতে গ্রুপ ‘বি’তে আছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com