মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মগজ খেয়ে ফেলল অ্যামিবা, একজনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে সংক্রমণ প্রায় সবসময়ই ভয়াবহ। মগজখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়। তবে দেশটির কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

গত ২৩ সেপ্টেম্বর ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ট্যাপের পানি ব্যবহার করে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সম্ভবত এক ব্যক্তি মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়েছেন।

এরপর গতকাল বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তের মুখপাত্র মুখপাত্র জে উইলিয়ামস ওই রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাধিক সরকারি সংস্থার কর্মকর্তারা ‘এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com