বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ধর্ম মন্ত্রণালয় অথর্ব, হজ প্যাকেজ অমানবিক : হাইকোর্ট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩২ বার

ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব এবং এ বছরের জন্য ঘোষিত হজ প্যাকেজকে অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ মার্চ) হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য করেন।

বুধবার (১৫ মার্চ) এ বিষয়ে শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়।

এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সাথে কথা বলে হজের প্যাকেজ বিষয়ে নতুন সিদ্ধান্ত আছে কি না, খোঁজ নিতে বলেছেন।

আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য আলাদা সরকারি বাজেট থাকলেও বাংলাদেশে সেটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরাই তো হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। তবে গরিব মানুষ কিভাবে যাবে?

এর আগে রোববার (১২ মার্চ) হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করার জন্য হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সম্প্রতি ঘোষিত হজ প্যাকেজের খরচ কমিয়ে চার লাখ টাকা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com