বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

যুক্তরাষ্ট্রের পরমাণু চুল্লি থেকে ৪ লাখ গ্যালন তেজস্ক্রিয় পানি নির্গত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৭ বার

যুক্তরাষ্ট্রের একটি পরমাণু চুল্লি থেকে এখনো পর্যন্ত চার লাখ গ্যালন তেজস্ক্রিয় পানি নির্গত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের ওই পরমাণু চুল্লি থেকে বেরোনো তেজস্ক্রিয় পদার্থ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল স্থানীয় প্রশাসনের কাছে। মিনেসোটার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (এমপিসিএ) তরফে জানা গেছে, ওই পরমাণু চুল্লি থেকে ট্রিটিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ পানিতে মিশেছে।

গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা ওই পরমাণু চুল্লির দূষণ নিয়ে একটি সমীক্ষা চালায়। চার মাস পর ওই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতিদিনই মিনেসোটার মন্টিসেলো অঞ্চলের ওই পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় পানি স্থানীয় জলাশয়ে গিয়ে পড়ছে। তবে চার লাখ গ্যালনের অঙ্ক শুনে উদ্বিগ্ন ওই দেশের পরিবেশবিদদের একাংশ।

ওই রিপোর্টে বলা হয়েছে, পরমাণু চুল্লিটি থেকে যাতে আর কোনো দূষিত পদার্থ না বেরোয়, সেই ব্যবস্থা করা হয়েছে। নিকটবর্তী মিসিসিপি নদীতেও দূষিত পানি মিশছে কি না, তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে রিপোর্ট তৈরির কাজে নিযুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন, দূষিত পানি মিসিসিপিতে পড়েনি। এমনকি ভূগর্ভস্থ পানির নমুনা পরীক্ষা করেও দেখা গেছে, সেখানে দূষণের মাত্রা বিপদসীমার ওপরে ওঠেনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com