শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজে হামলা, শিক্ষকদের মারধর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরবে: পাকিস্তান

ব্রঙ্কসের খলিলে রমজানে জমজমাট কেনাবেচা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৪ বার

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার একইদিনে গতকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে। গেলো দুই বছর করোনায় স্তব্ধ হয়েছিলো পুরো পৃথিবী। তবে এবারের রমজানের চিত্রটা খানিকটা ভিন্ন। নেই কোন বিধি-নিষেধ, নেই ভয়। আর এমন ফুরফুরে পরিস্থিতিতে নিউইয়র্কে জমেছে ইফতারের বাজার।

ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে এবারও রোজাদারদের জন্য রকমারি ইফতারির আয়োজন করা হয়েছে। এর মাঝে আছে নানা ধরনের কাবাব, জিলাপি, সমুচা, ভেজিটেবল পকোরা, হালিম, সরবত, খোরমা, নানা জাতের মিষ্টি, পুরি, পিয়াজু, বেগুনি, ছোলা, আলু চপ, ডিম চপ, সিঙ্গারা এবং নানা পদের বিরিয়ানি, চিকেন ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, তিলি চিকেনসহ নানারকম চাইনিজ আইটেম।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান জানান, রোজাদাররা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের খেদমতের জন্য প্রতি বছর সাধ্যমত চেষ্টা চালাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার বড় বড় তিনটে কিচেন রয়েছে। সবগুলি ব্যবহার করে আমার কর্মীদের নিয়ে রোজাদারদের জন্য আকষর্ণীয় ইফতার তৈরি করেছি। শুধু মুখরোচক নয় ইফতার যেন স্বাস্থ্যসম্মত হয় সে প্রচেষ্টা ও আমার অব্যাহত রয়েছে। আলহামদুলিল্লাহ গত বারের মত এবারও রোজার প্রথম দিনেই আশানুরুপ সাড়া পেয়েছি রোজাদারদের রাছ খেকে। পুরো মাসেই তাদের কাছ থেকে এমন সাড়া পাব বলে আশা করছি।

কানেকটিকা থেকে খলিলে ইফতার কিনতে এসেছিলেন মাজহারুল ইসলাম। তিনি বলেন, প্রতি রোজায় আমার পরিবার পরিজন নিয়ে প্রথম দিনের ইফতার কিনি ব্রঙ্কসের খলিল খেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার বাচ্চারা খলিলের চায়নিজ খাবারেরও ভক্ত। ইফতারের সাথে কাদের জন্য চাইনিজ খাবারও নিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com