শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৪ বার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আজ মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অনেকেই।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ভারতীয় এই অভিনেতাকে স্মরণ করে লিখেছেন।

পাঠকদের জন্য তার কথাগুলো হুবহু তুলে ধরা হলো- আমি যখন হাইস্কুলে পড়ি, কলেজে পড়ি। সেই সময় বাংলা সিনেমায়, ওপার বাংলার জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর চিরঞ্জিত (চিরঞ্জিত চক্রবর্তী)। তারা কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন, আমরা সেই প্রজন্মের দর্শক হিসেবে কালের সাক্ষী। ‘মনের মানুষ’ সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎ দার (বুম্বা দা) সঙ্গে এ নিয়ে প্রায়ই গল্প-আড্ডা হতো।

গত বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড নিতে গিয়ে দেখা হয়েছিল চিরঞ্জিত দার সঙ্গেও। শুধুই যখন দর্শক ছিলাম, কখনও ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে। তাপস দার সঙ্গে কখনও দেখা হয়নি। একবার কলকাতার একটা সিনেমায় তাপস পালের সঙ্গে আমার অভিনয় করার কথা হয়েছিল। যে কোনো কারণে কাজটি করা হয়নি।

আজ যখন তার চির বিদায়ের কথা জানলাম, বারবার সেই অতীতে ফিরে যাচ্ছি। বারবার কানে বাজছে, ‘এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম…’। বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা, তাপস পাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com