বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আইপিএল আজ শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৮ বার

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংসের ব্লকবাস্টার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ভারতের টি ২০ টুর্নামেন্ট ২০২৩ আইপিএল। শুরুতেই পান্ডিয়া-ধোনি লড়াই।

আহমেদাবাদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১০টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।

প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। লিগপর্বে প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ১৪টি করে ম্যাচ। আইপিএলের ১৬তম সংস্করণের সব ম্যাচ ৫২ দিনে অনুষ্ঠিত হবে ভারতের ১২টি ভেন্যুতে।

এবারের আইপিএলে সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলবেন। কলকাতার প্রথম ম্যাচ আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে। মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। এদিকে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় সিনেতারকা রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। স্টার স্পোর্টস সরাসরি আইপিএলের সব ম্যাচ দেখাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com