বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ম্যাচ শেষ হওয়ার আগেই হেলিকপ্টারে মাঠ ছাড়লেন সাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার

আগের দিনই চট্টগ্রামে খেলেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। পরদিনই সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। তবে খেলা শেষ না করেই হেলিকপ্টারে করে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

জানা গেছে, ঢাকার তেজগাঁওয়ে একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে যোগ দিতেই আগেভাগে মাঠ ছাড়েন সাকিব। যানজটের কারণে অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হতে পারে, এই শঙ্কায় বাহন হিসেবে হেলিকপ্টার বেছে নিয়েছেন এই অলরাউন্ডার।

যদিও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হয়নি সাকিবের দল মোহামেডানের। প্রথমে ব্যাট করে অধিনায়ক ইমরুল কায়েসের ৮৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৮ রানে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে আকাশি-সাদা জার্সিধারিরা। জবাব দিতে নেমে ২৬৮ রানে অলআউট হয় শেখ জামাল।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি সাকিবের। চারে ব্যাট করতে নেমে ৫ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন। আগেভাগে মাঠ ছাড়লেও ব্যক্তিগত বোলিং কোটা পূরণ করেছিলেন সাকিব। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

চলতি ঢাকা প্রিমিয়িার লিগে এই ম্যাচেই প্রথম মাঠে নেমেছিলেন সাকিব। তার দল মোহামেডানও পায় টানা ৫ ম্যাচ পর জয়।আগের চারটি ম্যাচ হার দেখে আর একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। পয়েন্ট টেবিলেন সাত নম্বর অবস্থানে আছে দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com