বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতের পাঠ্যবইয়ে কেন পাকিস্তানি ক্রিকেটারের নাম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী পাকিস্তান অধিনায়কের। তবে বিস্ময়করভাবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাঠ্যবইয়ে জায়গা হয়েছে বাবর আজমের। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ছবিতে বিষয়টি নজরে আসে। ছবিতে দেখা যায়, বাবর ছাড়াও সেই ক্রিকেট তারকাদের তালিকায় বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, ক্রিস গেইলসহ আছেন আরও কয়েকজন।

জানা যায়, বইটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের একটি কোর্সের। বইটির একটি জায়গায় ক্রিকেটারদের নামের সঙ্গে তাদের ডাকনাম যুক্ত করার জন্য বলা হয়েছিল।

বইয়ের পৃষ্ঠার সেই ছবি তুলে ধরে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বাবর আজম ভারতের অষ্টম শ্রেণীর “আইসিএসই” বইয়ে স্থান পেয়েছে।  আলহামদুলিল্লাহ, বাবর আজম প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানকে গর্বিত করছেন।’

সাম্প্রতিক সময়ে নানা কারণেই পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান সমালোচিত হয়েছেন। যার মধ্যে একটি ছিল বাবরের ইংরেজিতে যোগাযোগের অদক্ষতা। মিডিয়ায় কথা বলার সময় এ কারণে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। সমালোচিত হয় তার অধিনায়কত্বও।

টুইটারে বাবর ভক্তরা সেই জবাবই যেন দেয়ার চেষ্টা করছেন। বলছেন, ভারতের কোর্স বইয়ে যুক্ত করা এটাই প্রমাণ করে যে, ‘বাবর আজম একটি ব্র্যান্ড।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com