বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আজ মাঠে নামছে বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার

আজ আরো একবার মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ সময়ের পরিচিত প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পরিচিত প্রতিপক্ষ হলেও এবার আর সুপরিচিত কোনো ফরম্যাটে নয়, টেস্ট খেলতে নামছে দুই দল। প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হবে তারা।

সিরিজের একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বছর পাঁচেক হলো টেস্ট খেলুড়ে দেশের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। তবে এই সময়ে মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা, হারের মুখ দেখতে হয়েছে সবক’টি ম্যাচেই। সর্বশেষ টেস্ট খেলেছিল আইরিশরা ২০১৯ সালের জুলাইয়ে। অর্থাৎ গত চার বছরে কোনো টেস্টই খেলেনি আয়ারল্যান্ড।

বিপরীতে বাংলাদেশ টেস্ট খেলেনি গত চার মাসে, অর্থাৎ ২০২২ সালে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামার পর আর সাদা পোশাক গায়ে চাপানো হয়নি টাইগারদের। আর সর্বশেষ জয়ের স্বাদ পাওয়ারও বছর পেড়িয়ে গেছে।

২০২২ সালে ১০টি টেস্ট খেলেছিল টাইগাররা৷ বছরের শুরুর দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাওয়া ঐতিহাসিক সেই জয় ছাড়া যেখানে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ ড্র করা বাদে হেরেছে বাকি সাতটি ম্যাচেই।

পূর্ণ শক্তির দল নিয়েই আইরিশদের কপোকাত করার ইচ্ছে ছিল বিসিবি’র। সেমতে দলও ঘোষণা করে নির্বাচকরা। তবে ম্যাচ শুরুর আগের দিনই জোড়া দুঃসংবাদ এসেছে টাইগার শিবিরে। চোটের কারণে তাসকিন আহমেদ ও ছেলের অসুস্থতার কারণে তামিম ইকবাল ছুটে গেছেন দল থেকে৷

দীর্ঘদিনের জয় খরা দূর করতেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিপরীতে আইরিশদের লক্ষ্য সাদা পোষাকের ক্রিকেটে প্রথম জয়। দেখা যাক কী হয়, তবে জমজমাট একটা ম্যাচ দেখার প্রত্যাশা সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com