মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সানিয়ার ইফতার পার্টিতে নেই শোয়েব, বাড়ল গুঞ্জন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলেছে। এবার ভারতীয় টেনিস তারকা সানিয়ার ইফতার পার্টিতে ছিলেন না পাকিস্তান ক্রিকেটার শোয়েব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি সানিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ছেলে ইজহানকে নিয়ে টেবিলে ইফতার নিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লিখেন, আমার হৃদয়ের সঙ্গে ইফতার। এরপরই ভিডিওর কমেন্টে ভক্তরা শোয়েব মালিকের ব্যাপারে জানতে চায়।

কিছুদিন আগে সানিয়া মক্কায় ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানেও ছিলেন না শোয়েব।
ক্রীড়া বিশ্বে সানিয়া-শোয়েব দম্পতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশের নাগরিক হওয়ায় তারা প্রায়ই সংবাদের শিরোনাম হন। ২০১০ সালে ভারতের সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের শোয়েবের। তবে গত বছর সেই সম্পর্ক ফাটল ধরেছে বলে জানা গেছে। যদিও তাদের কেউই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com