বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার

ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

আজ শনিবার সিরিজ নির্ধারণী উত্তেজনাপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির আগে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিক নিউজিল্যান্ড।

কুইন্সটাউনে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। পাথুম নিশাঙ্কাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৭৬ রান যোগ করেন কুশল মেন্ডিস। জুটিতে ২৫ বলে ২৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন নিশাঙ্কা।

৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে কুশল পেরেরার সাথে ২৬ বলে ৪৬ রান তুলে বিদায় নেন মেন্ডিস। নিউজিল্যান্ডের পেসার বেন লিষ্টারের শিকার হওয়ার আগেম ৪৮ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রান করেন মেন্ডিস।

১৪তম ওভারে দলীয় ১২২ রানে মেন্ডিস ফেরার পর রানের চাকা ঘুড়িয়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক দাসুন শানাকা। পেরেরা ২১ বলে ৩৩, ডি সিলভা ৯ বলে ২০ ও শানাকা ৮ বলে ১৫ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের লিষ্টার ৩৭ রানে ২ উইকেট নেন।

১৮৩ রানের জবাবে আগের ম্যাচের মত এবারও ঝড় তুলে চাদ বোয়েসকে নিয়ে ৩৩ বলে ৫৩ রানের সূচনা করেন সেইফার্ট। জুটিতে ১৮ বলে ১৭ রান করে আউট হন বোয়েস। এরপর অধিনায়ক টম লাথামকে নিয়ে নিউজিল্যান্ডকে জয়ের পথেই রাখেন আগের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করা সেইফার্ট। আজ ২৬ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন সেইফার্ট।

২৩ বলে ৩১ রান করা লাথামকে শিকার করে জুটি ভাঙ্গেন স্পিনার মহেশ থিকশানা। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৮৪ রান যোগ করেন সেইফার্ট-লাথাম।

১৭তম ওভারের প্রথম বলে বিধ্বংসী সেইফার্টকে শিকার করে শ্রীলঙ্কাকে ব্রেকথ্রু এনে দেন পেসার প্রমোদ মধুশান। ১০টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে ক্যারিয়ার সেরা ৮৮ রান করেন সেইফার্ট। তিনি যখন সাজঘরে ফিরেন তখন নিউজিল্যান্ডের দরকার ছিল ২৩ বলে ২৯ রান। পরের ১৭ বলে ১৯ রান যোগ করে স্বাগতিকরা। শেষ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের।

পেসার লাহিরু কুমারার শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন মার্ক চাপম্যান। পরের তিন বলে ১টি ওয়াইডের সাথে ১টি রান আউটসহ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ বলে আসে ১ রান। পঞ্চম বলে ২ রান নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন রাচিন রবীন্দ্র। ড্যারিল মিচেল ১৫, চাপম্যান ১৬ ও রবীন্দ্র অপরাজিত ২ রান করেন। শ্রীলঙ্কার কুমারা ৩ উইকেট নেন।

ম্যাচ ও সিরিজ সেরা হন সেইফার্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com