বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আম্পায়ারিং নিয়ে অসন্তোষ, মিরাজের জরিমানা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার

ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। নিজে অসাধারণ কিছু করতে না পারলেও জয় পেয়েছে তার দল মোহামেডান। তবে সব ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং বিতর্ক। সাকিব আল হাসান নয়, এবার বিতর্ক ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার ফলে শাস্তিও পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার।

ঘটনাটি ঘটে মোহামেডানের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে। যেখানে সিটি ক্লাবের স্পিনার আসিফ হাসানের বলে এলবিডব্লিউ হন মিরাজ। তবে সেই আউট নিয়ে ছিল তার অসন্তোষ। আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ। অবশ্য এর কারণও আছে, খালি চোখেই দেখা যাচ্ছিল বলটা লেগ স্ট্যাম্প মিস করেছে।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। মাঠ থেকে বের হয়ে আউটের ধারণ করা ভিডিও দেখেন মিরাজ, অতঃপর ছুটে যান তৃতীয় আম্পায়ারের কাছে। আম্পায়ার পাত্তা না দিলে মিরাজ ড্রেসিংরুমে গিয়ে ভিডিওটি প্রথমে সাকিব আল হাসানকে দেখান। তারপর একে একে তা দেখেন দলের অন্য সদস্যরাও।

বিষয়টা এখানেই শেষ হতে পারতো, তবে হয়নি। আম্পায়াররা ছাড় দেননি, মিরাজের অসন্তোষ তারা মানতে পারেননি। আম্পায়ারদের অভিযোগ পেয়ে লেভেল–১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয় তার আচরণকে। ফলে এই ধরণের অপরাধের সর্বোচ্চ শাস্তিই দেয়া হয় মিরাজকে। ম্যাচ রেফারি রেফারি আখতার আহমেদ ১০ হাজার টাকা জরিমানা করেন তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com