বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

টাইগারদের ক্যাম্প সিলেটে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ বার

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরের আগে নিজেদের প্রস্তুত করে নিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ দিনের ক্যাম্প করবেন টাইগাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর সম্ভাবনা রয়েছে।

গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চেমসফোর্ডে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com