শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

আসন্ন পবিত্র ঈদে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে ৯৯৯ নম্বরে ফোন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়, ৯৯৯ জরুরি সেবা পুলিশ পরিচালিত একটি কর্মসূচি।

এই কর্মসূচির মাধ্যমে দেশের নাগরিকদের জরুরি সেবা দেয়ার উদ্দেশে সম্পূর্ণ টোল ফ্রি-ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়।

সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com