শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাস্ক পরেই চুম্বন ২২০ নবদম্পতির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৯ বার

মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ফিলিপাইনে সম্পন্ন হলো গণবিবাহ। কিন্তু বিয়েতে চুম্বন করার যে রীতি রয়েছে, তাতে ঠোঁটে ঠোঁট মেলালেন না কোনো দম্পতি। অন্য সময় হলে হয়তো উষ্ণতা ভর করতো স্বামী-স্ত্রীর মধ্যে। কিন্তু করোনাভাইরাসের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে মাস্ক পরেই সম্পন্ন করলেন চুম্বনের রীতি।

গতকাল শুক্রবার কোস্টাল সিটি বাকোলোড আয়োজিত এক গণবিবাহে প্রায় ২২০ দম্পতি অংশ নেয়। এই বিয়ের অনুষ্ঠানেই নীল রঙয়ের সার্জিক্যাল মাস্ক পরে একে অপরকে চুম্বন করেন তারা।

এদিনের অনুষ্ঠানে ৩৯ বছর বয়সী জন পলও বিয়ে করেন তার প্রেমিকাকে। দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়ে প্রসঙ্গে জন পল বলেন, ‘মাস্ক পরে চুম্বনে অদ্ভুত অনুভূতি হলেও করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে তা ব্যবহার করতেই হলো।’

তবে যারা এই গণবিবাহে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে নিজেদের স্বাস্থ্য রিপোর্ট জমা দিতে হয়েছে। পাশাপাশি জমা রাখতে হয়েছে বিগত ১৪ দিন তারা কোথায় ঘুরতে গিয়েছিলেন সেই সংক্রান্ত তথ্যও।

গালফ নিউজ জানায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই গণবিবাহের আয়োজন ছিল। অনুষ্ঠানের প্রতিনিধি মেয়র ইভিলিও লিওনার্দিও বলেন, ‘সকলের শারীরিক সুস্থতার কথা মাথার রেখে এই ধরনের সতর্কতা গণবিবাহের অনুষ্ঠানে বজায় রাখা হয়। কারণ প্রতিটি পরিবার সুস্থ থাকলে তবেই একটি শহর রোগ প্রতিরোধে শক্তিশালী প্রমাণিত হবে।’

এখন পর্যন্ত ফিলিপাইনে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com