বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্শ ফিরলেও জায়গা ধরে রাখলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১১ বার

আইপিএলের এবারের আসরে শুরুর চার ম্যাচই হেরেছে দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ মুম্বাইয়ের বিপক্ষে হারে দলটি। সেই ম্যাচে প্রথমবার সুযোগ পান দ্য ফিজ। ম্যাচে পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তাকে একাদশে বহাল রেখেছে দিল্লি ম্যানেজমেন্ট।

বিয়ে করার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন দিল্লির অন্যতম বিদেশি খেলোয়াড় মিচেল মার্শ। তিনি ফিরে এসেছেন। তাই, মোস্তাফিজ দলে থাকবেন কি না সেটি ছিল বড় প্রশ্ন। মার্শ দলে ঠিকই ঢুকেছেন, এক্ষেত্রে বাদ পড়তে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে।

ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে দিল্লি। আরসিবির বিদেশি খেলোয়াড়েও এসেছে পরিবর্তন। ইংলিশ পেসার ডেভিড উইলির বদলে সুযোগ হয়েছে শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

ব্যাঙ্গালোর একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্শাল প্যাটেল, ওয়েইন পার্নেল, মোহাম্মদ সিরাজ ও বিজয়কুমার বৈশক

দিল্লি একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ধুল, মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমান খান, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, এনরিখ নোর্কিয়া ও মুস্তাফিজুর রহমান

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ রোহিত শর্মার উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। তার দল দিল্লি রোমাঞ্চ জাগিয়ে ইনিংসের শেষ বলে হারে। ছন্দহীন বোলিংয়ে ৪ ওভারে মোস্তাফিজ দেন ৩৮ রান। ২৪ বলের মধ্যে তিনি ডট দেন ১১টি। হজম করেন ৫ চার ও ২ ছক্কা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com