বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ: আইজিপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার

অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। যদি কোনো নাশকতার ঘটনা থাকে, তাহলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বিপণিবিতানগুলোতে লাগা আগুন নাশকতা কি না, সেটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. মাইন উদ্দিন। আজ সকালে ঢাকা নিউ সুপার মার্কেট এলাকায় এক ব্রিফিংয়ে তিনি এই অনুরোধ জানান।
বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগছে, এটা নাশকতা কি না—এমন প্রশ্নের জবাবে মো. মাইন উদ্দিন বলেন, ‘একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না, এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com