বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার

দিনাজপু‌রের বিরামপু‌রে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই চালকই নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বা‌সের কমপ‌ক্ষে ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ৬টায় উপ‌জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়‌কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন- বাসচালক বীরগঞ্জ উপ‌জেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে না‌বিল প‌রিবহন নামে এক‌টি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দে‌শে রওনা হ‌য়। বাসটি দিওড় বাজার এলাকায় পৌঁছা‌লে অপরদিক থে‌কে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই বাস ও পিকআপের চালক নিহত হয়। আহত‌ যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com