শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

সৌদি তেলক্ষেত্রে ফের হামলা হাউছিদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ বার

সৌদি আরবের তেলক্ষেত্রে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। শুক্রবারের এ হামলায় সৌদি তেলক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। প্রেস টিভি।

সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছে হাউছি বিদ্রোহীরা। সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনের মিসাইল ও এয়ার ডিফেন্স ইউনিট যৌথভাবে একটি অপারেশন পরিচালনা করেছে। এই অপারেশনের নাম ‘দ্য থার্ড ব্যালান্স অব ডিটারেন্স অপারেশন’।

তিনি আরো বলেন, মদিনা থেকে ১৬৫ কিলোমিটার দূরে ইয়ানবু শহরে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা চালানোর জন্য এই অপারেশন পরিচালনা করা হয়েছে। হামলায় তেলক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে কমব্যাট ড্রোনের একটি স্কোয়াড্রন ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে সৌদি আরব যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার জবাব দেয়ার অধিকার আছে আমাদের। সৌদি কর্তৃপক্ষ এই আগ্রাসন অব্যাহত রাখলে আরো কঠোর জবাব দেয়া হবে।

প্রসঙ্গত, নিয়মিত বিরতিতে সৌদি আরবে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। অবশ্য এবার ইয়েমেনের হামলায় সৌদি তেলক্ষেত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি সৌদি আরবও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com