বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আজ ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলবে না

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আজ দুর্ঘটনা কবলিত হওয়ায় আজ সোমবার ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে জানানো হয়েছে, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ১৬ এপ্রিল সন্ধ্যা ৬:৩৫ মিনিটে হাসানপুর স্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত কোচগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক প্রস্তুত করে সোমবারের বাতিলকৃত ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

এ প্রেক্ষিতে যেসব যাত্রী ১৯ এপ্রিল পরিবর্তিত তারিখে যাত্রা করতে আগ্রহী তাদেরকে সকাল ৮টার পূর্বে ঢাকা স্টেশনে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়। অপরদিকে যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।

ঈদে ঘরমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com